ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দল থেকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিনের

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের মানুষের ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


বিএনপিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘বিএনপি মনোনয়ন না দেওয়ার কারণে দেশের লক্ষ মানুষের ভালোবাসা বুঝতে পেরেছি।’


নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমার অসংখ্য নেতা-কর্মী বঞ্চিত হয়ে ভয়ভীতির মধ্যে থেকে আমার নির্বাচন করেছে। দল থেকে বহিষ্কার হয়েছেন। কিন্তু তারা আমাকে ছেড়ে যায়নি। বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়া জন্য। মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার কত লক্ষ মানুষের দোয়া-ভালোবাসা ও সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করতে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।’উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন রুমিন ফারহানা।

ads
ads
ads

Our Facebook Page